কয়েকটি দাবি মানার শর্তে হরমুজ প্রণালি খুলবে ইরান

কয়েকটি দাবি মানার শর্তে হরমুজ প্রণালি খুলবে ইরান

উত্তরদক্ষিণ। সোমবার (১০ আগস্ট) ২০২৬, আপডেট ২২:০০

হরমুজ প্রণালির ভেতর নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে ইরান। তবে কৌশলগত এই জলপথটি পুনরায় খোলার আগে আমেরিকাকে কিছু শর্ত বা দাবি পূরণ করতে হবে। এর মধ্যে আছে ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও সামরিক হুমকি বন্ধ করা।

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমানের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে। নৌ-পথের মানচিত্র নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে যৌথ বিবৃতির কিছু কারিগরি বিষয় এখনও অমীমাংসিত আছে।

তেহরানে বাঘাই আরও বলেন, আলোচনায় নিরাপদ নৌ-চলাচল, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক সেবা এবং অপরাধ দমনের প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল। এ ধরনের সেবার বিনিময়ে সাধারণত অর্থ গ্রহণ করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading