নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:৩৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের কৌটা কাটার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সানারপাড় এলাকার ওই কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণ থেকে স্পার্কের সৃষ্টি হয়। সেই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে কাজ করেন। পরে তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে আগুনে গোডাউনের কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বা আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটিও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নির্বাপণ এবং ঘটনাস্থল পর্যবেক্ষণের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading