‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব, সরকারের কানে আসেনি’

‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব, সরকারের কানে আসেনি’

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৫৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেন, এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসে নি। যে গুজব কানে আসে নাই, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না।

বুধবার (১২ আগস্ট) বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ইন্ডিয়ার রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। একথা বলেই তিনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।

আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব।

তিনি বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্মউন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমাদের দেশ, জাতি, জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই ব্যস্ত। ইতিমধ্যেই গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, যুবকদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণ উদ্যোক্তাদের ঋণ পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading