‘সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাব’

‘সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাব’

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:২০

মারণব্যাধি ক্যানসারকে জয় করে জীবনের দ্বিতীয় ইনিংসে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। ২০১২ সালে যখন তার শরীরে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে, তখন থমকে গিয়েছিল তার গোছানো পৃথিবী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় অধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে চরম মানসিক যন্ত্রণা ও একাকিত্বের কথা প্রকাশ করেছেন তিনি। নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর পান মনীষা।

সেই রাতের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ রাত। মনে হচ্ছিল, কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাবব।’

গুরুতর অসুস্থতার সময়ে মানুষ যে ভিড়ের মধ্যেও কতটা একা হয়ে পড়তে পারে, সেই তিক্ত অভিজ্ঞতার কথাও জানান এই অভিনেত্রী। জাঁকজমকপূর্ণ পরিবেশ কিংবা পার্টির কোলাহলেও মাঝেমধ্যে নিজেকে মানিয়ে নিতে পারতেন না বলে স্বীকার করেন তিনি।

ক্যানসারের এই কঠিন ধাক্কা মনীষাকে জীবনের এক বড় শিক্ষা দিয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর তিনি এখন জীবনকে দেখেন ‘দ্বিতীয় সুযোগ’ হিসেবে। তাই নিজের মূল্যবোধের সঙ্গে মেলে না, এমন সব অহেতুক বিষয়কে জীবন থেকে ছেঁটে ফেলেছেন তিনি।

আগে নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকলেও, এখন স্বাস্থ্যই তার কাছে প্রথম অগ্রাধিকার। জমকালো সামাজিক জীবনের চেয়ে পরিবার ও স্বল্পসংখ্যক খাঁটি বন্ধুর সঙ্গেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। প্রকৃতির সান্নিধ্য আর প্রিয় মানুষদের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করে বাঁচাই এখন মনীষা কৈরালার মূল লক্ষ্য।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading