বাউফলে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক যুব দিবস পালন: বর্ণাঢ্য যুব র্যালি
উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:১৬
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে (১২) আগস্ট বেলা ১২টার দিকে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশ নেন।
“যুব শক্তি—জাতির শক্তি, আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
বাউফল উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ রাসেল মাহমুদের সভাপতিত্বে র্যালি ও পরবর্তী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন।
যুব জামায়াতের সভাপতি মোঃ রাসেল মাহমুদ বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধা, শ্রম, সততা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “শান্ত বাউফলকে কেউ অশান্ত করবেন না।” তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ইউডি/রেজা/রুবেল

