জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

জবির নতুন প্রক্টর অধ্যাপক আজম খান

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:৩০

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশটি আগামী ১২ আগস্ট থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত রয়েছেন। তিনি প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading