‘ইরান ধ্বংস হয়ে গেছে’ দাবি করে আল্লাহর প্রশংসা ট্রাম্পের

‘ইরান ধ্বংস হয়ে গেছে’ দাবি করে আল্লাহর প্রশংসা ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:২০

ইরান আর নেই, তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করলেন যুক্তরাষ্ট্রের ‘পাগলাটে’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জন্য করেছেন মহান আল্লাহর প্রশংসা। ইরানকে ‘অত্যাচারী’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথাই লিখছেন ট্রাম্প।

ইরানের দুরাবস্থার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। আমি মনে করি আমরা এটি ধরে রাখতে পারব। হরমুজে আমাদের নৌ-অবরোধকে ‘লৌহ দেওয়াল’ হিসেবে বলা হচ্ছে। ইরানের এ ব্যাপারে কিছুই করার নেই।”

ক্ষ্যাপাটে এই রাষ্ট্রপ্রধান আরও দাবি করেন, ‘ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই। তাদের সেনাদের বেতন বাকি। ইসলামিক বিপ্লবী গার্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তারা পালিয়ে যাচ্ছে। তাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ের ‘অনিশ্চিত’। তাদের কোনো অর্থ নেই। তাদের দেশ ধ্বংস হয়ে গেছে।’

সবশেষে ট্রাম্প লেখেন, ‘ইরানের যা আছে তা হলো মিথ্যা সংবাদ আর ৩০০ শতাংশ মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইরান কথা বলে কিন্তু কাজ করে না। মধ্যপ্রাচ্যের অত্যাচারী (ইরান) আর নেই। সকল প্রশংসা আল্লাহর।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে টানা ৪০ দিন যুদ্ধ করার পর হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে তারা ইরানের বন্দরে যাওয়া ও আসা সব ধরনের জাহাজকে আটকে দিচ্ছে।

তারই মধ্যে ট্রাম্প হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করলেন। অন্যদিকে ইরানের দাবি, বিশ্বের গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই। যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ খোলা হবে না বলেও হুঁশিয়ারি তাদের।

আরও পড়ুন: মার্কির রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭

এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে প্রধান জ্বালানি তেল ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯০ দশমিক ০২ ডলারে ওঠে। সোমবারের তুলনায় দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে। যা দুশ্চিন্তায় ফেলেছে গোটা বিশ্বের অর্থনীতিকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading