চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:০২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে (শিপইয়ার্ড) বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও সাত শ্রমিক আহত ও দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করলেও শ্রমিকদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading