মারা গেছেন নরওয়ের রাজা

মারা গেছেন নরওয়ের রাজা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১৭

নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মারা গেছেন। গত সপ্তাহে একটি বিরল রক্তরোগের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অসলোর রাজপ্রাসাদ জানিয়েছে, রাজা হ্যারাল্ড শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে অসলোর জাতীয় হাসপাতালে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজপ্রাসাদের ছাদে থাকা রাজকীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শোকাহতদের ভীড় রাজপ্রাসাদে ফুল ও পতাকা অর্পণের জন্য উপচে পড়েছে।

চতুর্দশ শতাব্দির পর হ্যারাল্ডই ছিলেন নরওয়ের প্রথম রাজা যিনি দেশের মাটিতে জন্মগ্রহণ করেন। হ্যারাল্ডের স্থলাভিষিক্ত হয়েছেন তার ৫৩ বছর বয়সী পুত্র হাকন।

সিংহাসনে ৩৫ বছর থাকা হ্যারাল্ড একজন জনপ্রিয় ও সংস্কারক ব্যক্তিত্ব ছিলেন। তিনি রাজতন্ত্রকে আধুনিকায়ন করেছিলেন, একজন সাধারণ নারীকে বিয়ে করে প্রথা ভেঙেছিলেন এবং নরওয়ের সবচেয়ে কঠিন সময়ে ঐক্যবদ্ধকারী ব্যক্তিত্ব হিসেবে কাজ করেছিলেন।

রাজকীয় পর্যবেক্ষকরা বলেন, তিনি ছিলেন মাটির মানুষ, সম্মানিত এবং প্রিয়। তারা তাকে জাতির ‘দাদা’ এবং ‘জনগণের রাজা’ হিসেবে বর্ণনা করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading