নতুন সিনেমায় বাপ্পারাজ

নতুন সিনেমায় বাপ্পারাজ

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ০৮:২০

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রূপালী পর্দায় দেখা মেলেনি চিত্রনায়ক বাপ্পারাজের। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার নতুন সিনেমায় যুক্ত হলেন এই জেষ্ঠ্য অভিনেতা। খবর, মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলী’ সিনেমায় দেখা যাবে তাকে।

আগস্টের শুরুতে জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। এই সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। তারকাবহুল এই সিনেমায় আরও থাকছেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন। এবার নির্মাতা ইকবাল জানালেন এই সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের খবর।

সিনেমায় বাপ্পারাজের চরিত্রটি ঠিক কেমন হবে, তা এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। মোহাম্মদ ইকবাল জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলী’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। নির্মাতা জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এবং আগামী বছরের যেকোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading