উত্তাল সমুদ্রে ‘হাওয়া’

উত্তাল সমুদ্রে ‘হাওয়া’

অক্টোবরের মাঝামাঝির দিকে সেন্ট মার্টিনে চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ প্রায় ২০০ অভিনয়শিল্পী-কলাকুশলী যোগ দিয়েছেন হাওয়া-যজ্ঞে।

সেন্ট মার্টিন থেকে নির্মাতা সুমন গ্লিটজকে জানালেন, কক্সবাজার ও সেন্টমার্টিনের আশেপাশের সমুদ্রেই ছবিটির শুটিং চলছে। সমুদ্রের আরও গভীরে গিয়ে শুটিংয়ের পরিকল্পনা আছে আছের তাদের। পুরো চলচ্চিত্রের শুটিং শেষ করে ১৫ নভেম্বর ঢাকায় ফিরবে হাওয়া টিম।

“জোয়ার-ভাটার মধ্যে সমুদ্রে শুটিং করাটা অবশ্যই চ্যালেঞ্জিং। লং শটের ক্ষেত্রে পুরোটা শেষ না করেই উপকূলে ফিরতে হচ্ছে; পরদিন শুটিং করতে হচ্ছে। তারপরও শুটিং শুরু দুই বছর আগে থেকেই আমার পরিকল্পনা থাকায় কাজটি এগিয়ে নিতে পারছি,” জানালেন নির্মাতা।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading