হেঙ্ককে উড়িয়ে দিলেও লিভারপুলের খেলায় অখুশি কোচ

হেঙ্ককে উড়িয়ে দিলেও লিভারপুলের খেলায় অখুশি কোচ

বুধবার রাতে লিভারপুলের জয়ে বড় ভূমিকা ছিল মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের জোড়া গোলের। একটি করে গোল করেন দুই ফরোয়ার্ড সাদিও মানে ও মোহামেদ সালাহ। ম্যাচ শেষে দলের চারবার জাল খুঁজে পাওয়ার প্রশংসা করলেও নিজের অসন্তুষ্টির কথা অকপটে জানিয়েছেন ক্লপ।

“গোলগুলো দারুণ ছিল, কিন্তু বাকি সবকিছু আরও ভালো হতে পারতো… রোববার (প্রিমিয়ার লিগে) অ্যাডাম লালানা গোল করেছে, এখন অক্স দুটো গোল করলো। এটা সত্যিই খুব ভালো।”

“প্রথম ১০-১৫ মিনিট আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজ করেছে। কিন্তু এরপর আর করেনি কারণ, তখন আমরা অপ্রত্যাশ্যিতভাবে বলের দখল হারিয়েছি। মাঝে মাঝে আমরা ভুল সময়ে ঝুঁকি নিয়েছি, বিপজ্জনক পরিস্থিতিতে ওয়ান-টু পাস দিয়েছি। এগুলোর কোন মানে হয় না।”

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করেছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দিয়ে জয়ে ফেরাটা স্বস্তি দিচ্ছে কোচকে।

“আমাদের গোলগুলো অবিশ্বাস্য রকমের সুন্দর ছিল এবং দেখে মনে হয়েছে দ্বিতীয় গোলটা হেঙ্কের জন্য একটা সত্যিকার ধাক্কা ছিল। আরও কয়েকটা গোল দেওয়ার সুযোগ এসেছিল আমাদের। আমি খেলাটা খুব একটা উপভোগ করিনি, তবে ফলাফল উপভোগ করেছি।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading