দ্বিগুণ হচ্ছে ক্রিকেটারদের বেতন!
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০
ধর্মঘটে নামা ক্রিকেটারদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিভিন্ন বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দাবিগুলোর মধ্যে খেলোয়াড়দের আর্থিক দাবি- দাওয়াগুলো মেটানোর চেষ্টা আগে করা হচ্ছে। ঘরোয়া থেকে আন্তর্জাতিক, প্রায় সব ম্যাচেই বাড়ছে ক্রিকেটারদের টাকা। জাতীয় লিগের পারিশ্রমিক ও অন্যান্য ভাতা বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দলের খেলোয়াড়দের বেতন, ম্যাচ ফি-সবই উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে অনুশীলনের ইনডোরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। যোগাযোগ করা হয়েছে প্রকৌশলীদের সঙ্গে।
গত সোমবার ১১ দফা দাবিতে আন্দোলনে নামে দেশের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটাররা। পরে তাতে আরো ২টি দাবি যোগ হয়। বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সাকিবরা।

