মেসি-রোনালদো বিতর্কে গিগস
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো-কে সেরা? এই প্রশ্নে বিভক্ত পুরো ফুটবল বিশ্ব। তবে এই প্রশ্নে নিজের রায় দিলেন ম্যানইউ কিংবদন্তী ফুটবলার রায়ান গিগস। সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় আলোচিত দুই নাম মেসি ও রোনালদো। দুইজনই ক্যারিয়ারে ৬০০’র বেশি গোল করেছেন। ১০টি ব্যালন ডি’অর ভাগ করে নিয়েছেন তারা। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন রায়ান গিগস। তিনি উল্লেখ করেন, সবসময় পর্তুগিজ সুপারস্টারের জন্য জোর গলায় কথা বলে থাকেন। কিন্তু গত কয়েক বছরে মেসি নিঃসন্দেহে এটা প্রমাণ করে দিয়েছেন, সে আসলেই ‘জিনিয়াস’। সরাসরি খেলা সম্প্রচারের চ্যানেল ডিএজেডএনকে দেয়া এক সাক্ষাত্কারে গিগস বলেন, আমি অবশ্যই রোনালদোর প্রতি কিছুটা ঝুঁকে কথা বলি কারণ আমি তার সঙ্গে খেলেছি। তার তারকা হয়ে উঠার দিনগুলো দেখেছি। কিন্তু মেসি সহজাত প্রতিভাধর। প্রজন্মে সে একবারই আসে।

