জঁমকালো আয়োজনে পরীমনির জন্মদিন

জঁমকালো আয়োজনে পরীমনির জন্মদিন

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০

প্রতিবারের মতো এবারও জঁমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। এবার তিনি ধরা দিয়েছেন সাদা পরীর বেশে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন পরী। পরিবার ও শোবিজে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানান তিনি। পরীমনিকে কেক খাইয়ে দিচ্ছেন চিত্রনায়ক রিয়াজ, জন্মদিনে পরীকে শুভেচ্ছা জানাতে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, আনিসুর রহমান মিলন, আবদুর নুর সজল, সিয়াম আহমেদ, অভিনেত্রী মৌসুমী, রুনা খান, শবনম ফারিয়া, তানহা তাসনিয়া, নির্মাতা মালেক আফসারী, ওয়াজেদ আলী সুমন, দীপংকর দীপনসহ অনেকে। পরীমনি বলেন, প্রতিবছর আমার ডাকে সবাই ছুটে আসেন এটা খুব ভালো লাগে। আমি প্রিয় মানুষদের নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করতে আনন্দ পাই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading