আইএস প্রধান আল-বাগদাদি নিহত?
উত্তরদক্ষিণ অনলাইন আপডেট ২৭ অক্টোবর ২০১৯ @ শেষ আপডেট ১৪ঃ২৩ প্রথম প্রকাশ ১০ঃ৪৯
উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর শীর্ষ নেতা আল বাগদাদি নিহত হয়েছেন, এমন জল্পনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এক টুইটে জল্পনার ভিত্তি আরও পাকা।
সিএনএন ও ফক্স নিউজ সহ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম মার্কিন সেনাবাহিনী সূত্রে পাওয়া খবর প্রচার করলেও ‘বাগদাদি নিহত হওয়া’র বিষটি নিশ্চিত করতে পারেনি। এর আগেও কয়েকবার বাগদাদির মৃত্যু সংবাদ প্রচার হলেও পরবর্তিতে সত্যতা মেলেনি।
আমেরিকা কি সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে অভিযানে বড় কোনও সাফল্য পেয়েছে? আইএস শীর্ষ নেতা বাগদাদি নিহত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট এবং ওয়াশিংটনের ঘোষণায় সেই জল্পনা দৃঢ় হল। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে শুধু জানিয়েছেন, মার্কিন সময় রবিবার সকালে বড় ঘোষণা করতে চলেছেন প্রেসিডেন্ট। যদিও আর কোনও ব্যাখ্যা বা বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট এবং ওয়াশিংটনের ঘোষণায় সেই জল্পনা দৃঢ় হল।
ট্রাম্প টুইটারে লেখেন, ‘এইমাত্র খুব বড় একটা ঘটনা ঘটল।’
হোয়াইট হাউসের ঘোষণার আগেই অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন সময় শনিবার রাতে ট্রাম্প টুইটারে লেখেন, ‘এইমাত্র খুব বড় একটা ঘটনা ঘটল।’ তার পরই এ নিয়ে সব মহলে বিস্তর জল্পনা শুরু হয়। বড় কী ঘটল, তা নিয়ে সংবাদমাধ্যমেও শুরু হয় জল্পনা। উঠে আসতে থাকে নানা সম্ভাবনার কথা।
তার মধ্যেই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে সংবাদ মাধ্যমকে জানান, ‘‘মার্কিন সময় রবিবার সকাল নটায় বিরাট ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’’ কিন্তু এর বেশি আর কিছুই বলতে রাজি হননি গিডলে। কোনও ইঙ্গিতও দেননি।
মার্কিন সেনা সূত্রে আগেই খবর মিলেছিল, সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানের ছাড়পত্র দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি সূত্রে এমনও খবর মেলে যে, আইএস জঙ্গি নেতা আল বাগদাদির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে মার্কিন সেনা। তবে কি সেই অভিযানেই সাফল্য মিলেছে? অর্থাৎ মার্কিন সেনা অভিযানে নিহত বাগদাদি?
ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিম অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, অভিযানের সময় বাগদাদি একটি আত্মঘাতি ভেস্ট বিস্ফোরণ ঘটায়। এছাড়া মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আইএস নেতা আবু বকর আল বাগদাদির অবস্থান জানাতে সিআইএ সহযোগিতা করে।

জঙ্গী সংগঠন আইএসের প্রধান বাগদাদি এক রহস্যময় ব্যক্তি। সব সময় পর্দার আড়ালে থেকেছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে অভিযানটির অনুমতি দিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে এরকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা নিউজউইককে জানিয়েছেন, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি।
সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহীদের অধিকৃত শেষ প্রদেশ ইদলিবে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে এই ইসলাপন্থি বিদ্রোহীদের সঙ্গে আইএসের সংঘর্ষ হয়েছিল।
অভিযানের ফলাফল সম্পর্কে অবগত মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা নিউজইউককে জানিয়েছেন, অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় হোয়াইট হাউসকে জানিয়েছে, অভিযানে যে শীর্ষ-পর্যায়ের লক্ষ্য নিহত হয়েছে সে বাগদাদি এ বিষয়ে তাদের ‘প্রবল বিশ্বাস’ আছে, কিন্তু ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার করে আরও যাচাই করার পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যাবে।
পেন্টাগনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াই হয় আর এ সময় বাগদাদি আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে হত্যা করেন।
ওই কম্পাউন্ডে বাগদাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে পেন্টাগনের সূত্রগুলো নিউজউইককে জানিয়েছে। অভিযানে বাগদাদির কোনো সন্তান আঘাত না পেলেও তার দুই স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। দুই স্ত্রী সম্ভবত বাগদাদির আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণে নিহত হয়েছেন বলে ধারণা পেন্টাগনের ওই সূত্রগুলোর।
অভিযানটির বিষয়ে জ্ঞাত সূত্রগুলোর ভাষ্যমতে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ডের ডেল্টা টিম শনিবারের শীর্ষ পর্যায়ের অভিযানটি চালিয়েছে। বিশেষ অভিযানের সেনারা যে জায়গায় অভিযান চালিয়েছে কিছুদিন ধরেই তা নজরদারির মধ্যে ছিল।
শনিবার রাতে অভিযানটি শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন, “এইমাত্র বিরাট কিছু একটা ঘটলো!” পরে এক ঘোষণায় হোয়াইট হাউস জানায়, রোবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্ট ‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ দিবেন।
বাগদাদি মারা যাওয়ার খবর প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিউজউইক নামে এক ম্যাগাজিন। গত কয়েক বছরেও বেশ কয়েকবার আল-বাগদাদির নিহত হবার খবর বেরোয়। যদিও পরবর্তিতে এসবের সত্যতা মেলেনি।
তবে আইএসের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

