বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে একশ দিনের কাউন্টডাউন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে একশ দিনের কাউন্টডাউন

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

বঙ্গবন্ধুর একশ’তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের একশ’ দিন আগে থেকে শুরু হবে ক্ষণ গণনার পালা। আগামী ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এদিন থেকেই মুজিববর্ষ উদযাপন শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাসহ সারা দেশে একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের নানা আয়োজন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। অন্যান্য বছরের মতো ২০২০ সালের এ দিনেও সারা দিনব্যাপী শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে। এজন্য একশ’ দিন আগে থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হতে যাচ্ছে কাউন্টডাউন। একইভাবে ১৭ মার্চ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর একশ’তম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান শুরুর সাথে সাথে সারাদেশে একযোগে অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ইতিহাসভিত্তিক তথ্য ও ছবির প্রদর্শনী, বাংলাদেশের গর্বের উপাদানসমূহের ডিসপ্লেসহ আকর্ষণীয় আলোকসজ্জা, আতশবাজির আয়োজন থাকবে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের উপস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশের সব সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading