পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের আস্তানা ধ্বংস করলো র্যাব

পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের আস্তানা ধ্বংস করলো র্যাব

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

পাহাড়ে অভিযানে যাচ্ছেন র্যাব সদস্যরাকক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ডাকাতদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। এসব আস্তানায় ডাকাতি, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, মাদক কারবারের কাজে ব্যবহূত বলে জানিয়েছে র্যাব। এ কাজে ড্রোন ব্যবহার করে র্যাব। গতকাল শনিবার (২৬ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর দেড় পর্যন্ত টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) একথা জানিয়েছেন। অভিযানে ড্রোন ব্যবহার করা হয়র্যাব জানায়, টেকনাফের নয়াপাড়া, জাদিমুড়া ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস ডাকাত মোহাম্মদ জকির, কালা সেলিম, নুর কামাল, বুইল্ল্যা, রাজ্জাক ও আমিনসহ তাদের গ্রুপের সদস্যরা পাহাড়ে আস্তানা গড়ে তুলেছেন। এদের সর্দার রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম। তাদের ধরতে র্যাব এ অভিযান পরিচালনা করেছে। তাদের চার-পাঁচটি আস্তানা ধ্বংস করলেও কাউকে আটক করা যায়নি। লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ড্রোনের ব্যবহার করে গহীন পাহাড়ের ভেতরে ডাকাতদের আস্তানা সন্ধান মেলে। পরে আস্তানাগুলো কোন পাহাড়ে তা শনাক্ত করা হয়। এরপর পাহাড়ে অভিযান চালানো হয়। আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। হাকিমসহ বাকি ডাকাতদের খোঁজা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যরা শিগগিরই ধরা পড়বে। অভিযানে ড্রোন ব্যবহার করা হয় গত শুক্রবার (২৫ অক্টোবর) র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদের নেতৃত্বে র্যার ড্রোন নিয়ে টেকনাফের বাহারছড়া টইগ্যা পাহাড়সহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে অভিযান চালায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading