টেস্টে কিপিং ছাড়ছেন মুশফিক

টেস্টে কিপিং ছাড়ছেন মুশফিক

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

অনেক দিন ধরেই মুশফিকুর রহিমের কিপিং নিয়ে চলছে সমালোচনা। এবার সেই গুরুত্বপূর্ণ ইস্যুতেই সিদ্ধান্ত আসলো তার কাছ থেকে। টেস্ট ক্রিকেটে এখন থেকে আর কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার এই সিদ্ধান্ত ইতোমধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে জানিয়েছেন। এ প্রসঙ্গে মুশফিকুর বলেন, ‘টেস্টে কিপিং করতে খুব আগ্রহী নই। সামনের দিনগুলোতে অনেক খেলা। আমি সব ফরম্যাটেই খেলে থাকি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলে থাকি। সব কিছু বিবেচনায় নিয়েই মনে হয়েছে বাড়তি চাপ হয়ে যাচ্ছে আমার ওপর।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন সেবা দিতে চাই। যেহেতু সব ফরম্যাটেই খেলছি, তাই আমার চিন্তা-ভাবনারও সময় দরকার। শেষ ৫ বছরে গুরুতর ইনজুরি আক্রান্ত হয়তো হইনি, কিন্তু সেভাবে উল্লেখযোগ্য বিশ্রামও পাইনি। তাই সামনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে চাই না, যেখানে দুই এক সিরিজের জন্য আমাকে বিশ্রাম নিতে হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading