লেভানদোভস্কির ইতিহাস

লেভানদোভস্কির ইতিহাস

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

মৌসুমের শুরুতে টানা গোল করার রেকর্ডে পিয়েরে এমেরিক অবেমেয়াংকে পেছনে ফেললেন রবার্ট লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম ৯ ম্যাচে টানা গোল করে বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন। ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় যোগ দিয়ে প্রত্যেক মৌসুমে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন লেভানদোভস্কি। এবার আরেকটি রেকর্ডে তিনি নাম লিখলেন শনিবার। ইউনিয়ন বার্লিনকে ২-১ গোলে হারানোর পথে দ্বিতীয় গোলটি করেছেন এই পোলিশ স্ট্রাইকার। প্রথমার্ধে বেঞ্জামিন পাভার্দ খোলেন গোলমুখ। এরপর ৫৩ মিনিটের গোলে ইতিহাস গড়েন লেভানদোভস্কি। এতদিন ধরে রেকর্ডটি ছিল অবেমেয়াংয়ের দখলে। ২০১৫-১৬ মৌসুমে ডর্টমুন্ডের হয়ে টানা ৮ ম্যাচে গোল করেছিলেন আর্সেনালের বর্তমান ফরোয়ার্ড। মৌসুমের প্রথম ম্যাচে হের্থা বার্লিনের বিপক্ষে জোড়া গোল করেন লেভানদোভস্কি। এরপর শ্যালক, মেইঞ্জ, আরবি লিপজিগ, কোলনে, পেদারবোর্ন, হফেনহেইম ও অগসবার্গের বিপক্ষেও গোল উদযাপন করেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading