রোনালদোহীন জুভেন্টাসের হোঁচট

রোনালদোহীন জুভেন্টাসের হোঁচট

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে মাথায় হাত পড়লো মাউরিসিও সারির। গত শনিবার (২৬ অক্টোবর) সিরি ‘এ’র নবাগত ক্লাব লেচ্চের মাঠে ১-১ গোলে ড্র করলো জুভেন্টাস। লিগের এই মৌসুমে এনিয়ে দ্বিতীয়বার পয়েন্ট হারালো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে আছে জুভেন্টাস। কিন্তু পরের ম্যাচে ইন্টার মিলান (২১) পার্মাকে হারালে তাদের নেমে যেতে হবে দুইয়ে। আগের ম্যাচে এসি মিলানের বিপক্ষে পয়েন্ট আদায় করেছিল লেচ্চে। এবার জুভেন্টাসকে রুখে দিয়ে ঘরের মাঠ ভিয়া দেল মারে স্টেডিয়ামে প্রথম পয়েন্ট পেলো তারা। ১৫ মিনিটে গোল করেও উদযাপন করা হয়নি জুভেন্টাসের। সিরি ‘এ’র ২০০তম ও জুভেন্টাসের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় শততম ম্যাচ খেলতে নামা গনসালো হিগুয়েইন লক্ষ্যভেদ করেন। কিন্তু ভিএআরে তার গোল বাতিল হয় অফসাইডের কারণে। এই স্ট্রাইকারের নিচু ক্রস গোলমুখের সামনে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি দিবালা। তাকে দুর্দান্ত সেভে প্রতিহত করেন লেচ্চে গোলকিপার গ্যাব্রিয়েল। অবশ্য বিরতির পর পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট আটকাতে পারেননি তিনি। মিরালেম পিজানিচ বক্সের মধ্যে ফাউল হলে স্পট কিক থেকে গোল করেন দিবালা। অবশ্য কিছুক্ষণ পর ক্যালদেরোনির ক্রস বক্সের মধ্যে থাকা মাত্তিয়াস ডি লিটের হাতে লাগার মাশুল গুনতে হয় জুভেন্টাসকে। পেনাল্টি থেকে গোল করেন মানকোসু। ম্যাচের বাকি সময়ে আর কোনও দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading