দুই বছর ধরে একা সেলেনা
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:১০
সেই বাল্যকালে জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হলিউড অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ। কিন্তু শেষমেশ সেই প্রেমের পরিণতি ভালো হয়নি। ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সেলেনা জানালেন, দুই বছর ধরে কোনো সম্পর্কে নেই তিনি। দ্য জ্যাক স্যাং শোতে দেওয়া এক সাক্ষাত্কারে ২৭ বছর বয়সী সেলেনা বলেন, আমি গত দুই বছর ধরে সুপার সিঙ্গেল। আমি সত্যিই জানতে চাই আমার জন্য কী ধরনের ভালোবাসা অপেক্ষা করছে। তবে এবার আমি সত্যিকারের ভালোবাসার সন্ধান করছি। বাস্তবকেন্দ্রিক হতে চাই, কিন্তু কারো ওপর নির্ভরশীল হতে চাই না।’ এছাড়াও তিনি আরো বলেন, ‘সময় হলে আপনি সঠিক মানুষকেই খুঁজে পাবেন। যার সবকিছু আপনার মতো। তবে আমি এখন জীবনকে উপভোগ করছি। সত্যি বলতে এখন আমার মধ্যে কোনো চাপ কাজ করছে না।’

