বঙ্গবন্ধু গোল্ড কাপ আগামী ২১ নভেম্বর

বঙ্গবন্ধু গোল্ড কাপ আগামী ২১ নভেম্বর

উত্তরদক্ষিণ অনলাইন ২৯ অক্টোবর ২০১৯ আপডেট ১৫:৩০

বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৯ আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে। এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফের কার্যনির্বাহী কমিটির শনিবারের সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২১ নভেম্বরে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ২৯ নভেম্বরে। সবগুলো ম্যাচ হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

আগামী ডিসেম্বরে নেপালে শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) পুরুষ ফুটবল দল পাঠানোর সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।

বঙ্গবন্ধু কাপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপ মিলিয়ে এর আগে হওয়া পাঁচ টুর্নামেন্টে একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

সর্বশেষ ২০১৮ সালের প্রতিযোগিতায় তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading