দুই প্রতিদ্বন্দ্বী ফোনের তুলনা – REALME XT VS REDMI NOTE 8 PRO

দুই প্রতিদ্বন্দ্বী ফোনের তুলনা – REALME XT VS REDMI NOTE 8 PRO

উত্তরদক্ষিণ অনলাইন ২৯ অক্টোবর ২০১৯ আপডেট ১৩:১৫

HIGHLIGHTS

দুটি ফোনেই আছে 64MP র মেন ক্যামেরা

দুটি ফোনই কোয়াড ক্যামেরা ফোন

আর এদের প্রাথমিক দামও একই রেঞ্জে

স্মার্টফোনের ক্যামেরা এখন এমন দিকে যাচ্ছে যে আর কিছু দিন পরে হয়ত তা ডিরেক্টলি ক্যামেরা কে কম্পিট করবে। আর স্মার্টফোন ক্যামেরার এই বারবারন্তের সময়ে প্রথম 48MP র ক্যামেরা ফোন যখন এসেছিল তখন সেই নিয়ে চারদিকে আলোচনা কম হয়নি। আর এবার সেই দিন এসে গেছে যখন স্মার্টফোনে 48MP র মেন রেয়ার ক্যামেরার ফোন একাধিক আছে। আর এই সময়ে এবার বাজারে কোয়াড ক্যামেরার ফোনে 64MP র মেন ক্যামেরা ফোন এসে গেছে। আর এর মধ্যে তুই প্রতিযোগী শাওমি আর রিয়েলমি তাদের দুই কোয়াড ক্যামেরা ফোন  যার মেন ক্যামেরা 64MP র তা নিয়ে এসেছে। আর আজকে এখানে আমরা Realme XT র সঙ্গে Redmi Note 8 Pro ফোনের একটি তুলনা মূলক আলোচনা করে দেখব। এই দুটি ফোন দুই কোম্পানি একই দামের রেঞ্জে লঞ্চ করেছে। আসুন তবে এই দুই ফোনের মিলও পার্থক্য দেখে নেওয়া যাক।

REALME XT VS REDMI NOTE 8 PRO ডিসপ্লে

Relame XT ফোনে আছে একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। আর এই ফোনে এর সঙ্গে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9।

আর রেডমি নোট 8 Pro ফোনে আপনারা অয়াবেন একটি 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। ফোনটির ফ্রন্ট আর ব্যাকে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

REALME XT VS REDMI NOTE 8 PRO সফটোয়্যার আর র‍্যাম ও স্টোরেজ

Relame Xt ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর কালার OS 6 যা অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পাবেন। আর এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 712 আর এই ফোনে আছে অ্যাড্রিনো 616।

রিয়েলমি XT ফোনে আপনারা পাবেন 4GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Redmi Note 8 Pro ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 আর এই ফোনটি মিডিয়াটেক হেলিও G90T যুক্ত। ফোনে আছে মালি G76।

আর এই ফোনে আছে 6GB র‍্যাম 64GB স্টোরেজ, 6GB র‍্যাম 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

REALME XT VS REDMI NOTE 8 PRO ফোনের ক্যামেরা

এই ফোন দুটির ক্যামেরার বিষয়ে বলার আগে বলে রাখি এই দুই ফোনের সব থেকে বড় মিল এই যে এই দুটি ফোনেই আছে মেন 64MP র রেয়ার ক্যামেরা। আর ভারতে এখন এই দুটি ফোনই এই ক্যামেরার সঙ্গে পাওয়া যায় তাও অ্যাফর্ডেবেল দামে।

Relame XT ফোনে আপনারা পাবেন একটি 64MP র মেন ক্যামেরা যা f/1.7 অ্যাপার্চারের আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 8MP র ক্যামেরা যা f/1.4 অ্যাপার্চার অফার করে। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 2MP র মাইক্রো ক্যামেরদা আর একটি ডেপথ সেন্সিংয়ের 2MP ক্যামেরা যা দুটিই f/2.4 অ্যাপার্চারের।

আর এই Realme XT ফোনে আপনারা পাবেন একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা।

আর Redmi Note 8 Pro ফোনটিও একটি কোয়াড ক্যামেরার ফোন যা 64MP র মেন ক্যামেরা যুক্ত যা f/1.9 অ্যাপার্চারের আর এই ফোনে 8MP র আল্ট্রাওয়াইড ক্যামেরার অ্যাপার্চার f/2.2। ফোনের দুটি 2MP র ক্যামেরার একটি ডেডিকেটে ম্যাক্রো ক্যামেরার আর একটি ডেপথ সেন্সারের। এদের অ্যাপার্চার f/2.4।

আর এই রেডমি ফোনে আছে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা।

REALME XT VS REDMI NOTE 8 PRO ব্যাটারি

Realme XT ফোনে আপনারা পাবেন একটি 4000mAh য়ের ব্যাটারি যা 20W VOOC ফ্ল্যাশ ফাস্ট চার্জ অফার করে।

আর Redmi Note 8 Pro তে আছে একটি 4500mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading