মিউজিক স্টেশনে কনা

মিউজিক স্টেশনে কনা

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৩০

জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। নিয়মিত জিঙ্গেল, প্লেব্যাক, সিঙ্গেল গান এবং ষ্টেজ শোতে অংশ নিচ্ছেন এই গায়িকা। এবার জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ অতিথি হয়ে আসছেন তিনি। আগামীকাল (৩১ অক্টোবর) দর্শকদের সরাসরি গান শোনাতে আসছেন কনা। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানে কনা তার জনপ্রিয় গান দর্শকের মাঝে পরিবেশন করবেন। এখন পর্যন্ত ইচ্ছেগুলো, রেশমী চুড়ি, বরষা, দিল দিল দিল, ধিমতানাসহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এদিকে গানের পাশাপাশি  বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার সিজন টু’ রিয়েলিটি শোটির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন কনা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে নাচ, গান, অভিনয়ের পারদর্শীদের বাচাই করার এই আয়োজনটির সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading