ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা

ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৫০

২০১০ সালে ইন্ডিয়ায় মুক্তি পায় ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’। ব্যবসায়সফল এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান হাশমি। এরপর ২০১৬ সালে হলিউডের মুক্তি পায় ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’। এবার বাংলাদেশে নির্মিত হবে ‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেবন আলোচিত অভিনেতা ইমন। আর পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। এরইমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। তবে জানা যায়নি, নায়িকার চরিত্রে কে অভিনয় করছেন।

ছবির নির্মাতা সৈকত নাসির বলেন, ‘আসলে ফেরা বলতে কিছু নেই। কাজের মধ্যেই ছিলাম। শুধু ফিল্মটাই করিনি। এবার একাধিক চমক নিয়ে আসছি। এর প্রথমটি আকবর। দারুণ একটা গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দী করতে যাচ্ছি।’ তিনি আরও জানান, আগামী ১২ জানুয়ারি ছবির মহরত অনুষ্ঠিত হবে। তখনই জানাবেন এ ছবির নায়ক-নায়িকা ও অন্যান্য চরিত্রের নাম। আর ১৫ জানয়ারি শুরু হবে ছবির শুটিং।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading