রোনালদোর বুট উপহার

রোনালদোর বুট উপহার

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:০০

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলারদের সবাইকে একজোড়া করে ‘বুট’ উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২০ সালে সুইডেনে অনুষ্ঠেয় নারী উয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দারুণ খেলার সুবাদে এমন অনুপ্রেরণাদায়ক উপহার পাঠান এই জুভেন্টাস তারকা। রোনালদো তার দেওয়া চিঠিতে লিখেছেন, ‘মারকিউরিয়াল ড্রিম স্পিড ব্র্যান্ডের বুট তোমাদের আমি পাঠালাম। এই আশায় যে, এই বুট পায়ে তোমরা হয়তো আমার মতো নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে।

যখন আমি ছোট ছিলাম তখন আমি একটা একটা স্বপ্নের পেছনে রোজ পাগলের মতো ছুটতাম। এটা সেই স্বপ্ন নয়, যা তোমরা রাতে ঘুমের সময় দেখো। এটা সেই স্বপ্ন, যা তুমি বাস্তবে পরিণত করতে চাও। যে স্বপ্ন তোমাদের রাতেও ঘুমোতে না দিয়ে জাগিয়ে রেখে দেয়।’ তিনি আরও বলেন, ‘আমি ছোট থেকেই বিশ্বের সেরা ফুটবলার হতে চাইতাম। সেটাই ছিল আমার স্বপ্ন। যে স্বপ্ন সফল করার জন্য আমি আমার সারা জীবন উত্সর্গ করেছি জিমে, খেলার মাঠে ও অনুশীলনে। স্বপ্ন সফল করার জন্য যা যা করার দরকার, আমি সেগুলোর প্রত্যেকটি করে গিয়েছি। কোনও খামতি রাখিনি। ফাঁকি দিইনি। প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকা তাই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জরুরি কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নকে সফল করা।’ ‘উয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে যাওয়ার জন্য তোমাদের অভিনন্দন। এখন খেলায় মনোনিবেশ করো। আগামী ম্যাচে জয় ছিনিয়ে আনতেই হবে তোমাদের। আপাতত সে দিকেই নজর দাও। শুভেচ্ছা রইল। নতুন বুট পায়ে খেলা উপভোগ করো,- ক্রিস্টিয়ানো রোনালদো।’ রোনালদোর এই উপহার ও চিঠি পেয়ে বেশ খুশি পর্তুগালের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলাররাও। এই উপহার ও চিঠি নতুন ভাবে উদ্দীপ্ত করছে বলে জানিয়েছে তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading