এনামুলের সেঞ্চুরি

এনামুলের সেঞ্চুরি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:২০

প্রথম ইনিংসের ছন্দ ধরে দ্বিতীয় ইনিংসে আরও উজ্জ্বল এনামুল হক। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন এই ওপেনার। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা-ঢাকা। এই ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন খুলনার এনামুল। দ্বিতীয় ইনিংসে তাকে আউটই করতে পারেননি ঢাকার বোলাররা।

খুলনার ওপেনার খেলেছেন হার না মানা ১৫১ রানের ইনিংস। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) চতুর্থ দিনে ৩ উইকেটে ৩০১ রানে খুলনা ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। তার আগে ২২৫ বলের ইনিংসটি এনামুল সাজিয়েছেন ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায়। ঠাণ্ডা মাথায় ব্যাট করলেও প্রতিপক্ষ বোলারদের ওপর ঝড় তুলতেও ভুল হয়নি এই ওপেনারের। বাজে বলকে সীমানা ছাড়া করে খুলনাকে ঝলমলে এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। ৬১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলেন এনামুল। লাঞ্চের আগেই সেঞ্চুরি পেয়ে যান তিনি, ২০১ বলে পূরণ করেন শতক। লাঞ্চের পর তার ১৫০ রান পূরণ হলে খুলনা ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। যাতে ঢাকাকে জয়ের জন্য ৩৫৭ রানের কঠিন লক্ষ্য দেয় খুলনা।

এবারের এনসিএলের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না এনামুলের। রাজশাহীর বিপক্ষে আগের ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩৪ করলেও দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন ৪ রানে। ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে তৃতীয় রাউন্ডের দুই ইনিংসই রাঙিয়ে নিয়েছেন সেঞ্চুরিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading