ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশেই ক্ষেপণাস্ত্রের সন্ধান!

ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশেই ক্ষেপণাস্ত্রের সন্ধান!

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৩৬

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির পাশেই একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ইরাকের প্রতিরক্ষামন্ত্রী নাজাহ আল শাম্মারি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘাঁটিটি রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ।এ ঘটনায় আর্মি এভিয়েশন কমান্ডার এবং প্রতিরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাইজি নামের যুক্তরাষ্ট্রের ওই সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘাঁটিতে থাকা সবার নিরাপত্তার জন্য সতর্কতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন শাম্মারি।

ইরাকজুড়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই মার্কিন ঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্রের সন্ধান মিললো। বিক্ষোভে ইতোমধ্যেই নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আহত হয়েছেন আরও কয়েক হাজার। বিক্ষোভ মোকাবিলায় বাগদাদে সোমবার থেকে কারফিউ জারি করেছে। ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে। এদিকে ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম এবং প্রেস টিভি-র খবরে বলা হয়েছে, বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। তবে মূল ধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এমন কোনও খবর পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading