বান্দরবান টু চট্টগ্রাম বিআরটিসি বাস চলাচল বন্ধ

বান্দরবান টু চট্টগ্রাম বিআরটিসি বাস চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১৩:৩৫

নিয়ম না মেনে বাস ছাড়ায় বান্দরবান থেকে চট্টগ্রাম রুটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ করে দিয়েছে পূরবী পূর্বানী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে তারা ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

জানা গেছে, বিআরটিসির সকাল পৌনে ১১টার গাড়ি দেরি করে আসায় সেটি দুপুর পৌনে ১টায় চট্টগ্রামের উদ্দেশে ছাড়তে চায়। এসময় পূরবী পূর্বাণীর শ্রমিকরা বাধা দিয়ে রাস্তার ওপর  তাদের বাস দাঁড় করিয়ে দেয়। এতে রাস্তায় সব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচল করা যাত্রীরা।

শ্রমিকরা জানায়, বিআরটিসি বাস বান্দরবান থেকে সকাল পৌনে ৮টায় ও  পৌনে ১১টায় ছাড়ার কথা থাকলেও সিডিউলের বাইরে দুপুর পৌনে ১টায় তারা গাড়ি ছাড়ছে এবং বিভিন্ন জায়গায় লোকাল করে যাত্রী তুলছে এটা নিয়ম বহির্ভূত। তারা বাস মালিক সমিতিকেও এ ব্যাপারে কিছু জানায়নি। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ বলেন, বিআরটিসি সরকারি পরিবহন, এটা চলতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা নিয়মের মধ্যে চলতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading