সৈয়দপুরে গণমাধ্যম প্রতিনিধিদের ইউএনডিপি’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে গণমাধ্যম প্রতিনিধিদের ইউএনডিপি’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । ২০ঃ৫০

নীলফামারীর সৈয়দপুরে ইউএনডিপি’র ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সৈয়দপুর পৌরসভা কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্¿ণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী ফরিদ আহমেদ, প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ রফিকুল ইসলামসহ ইউএনডিপি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

লিখিত বক্তব্যে প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) প্রকল্পের আর্থিক এবং কারিগরী সহায়তায় প্রকল্পটি পরিচালিত হবে। দেশের মধ্যে সৈয়দপুরেই প্রথম প্রকল্পটি চালু করা হচ্ছে।

জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি মূলত শহুরে দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করবে। প্রকল্পটি পাঁচটি ক্ষেত্রে কাজ করবে। এর মধ্যে শহুরে দরিদ্রদের জন্য আবাসন, কমিউনিটি ভিত্তিক সংগঠন শক্তিশালী করা; নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার করা।

যুগ্মসচিব আব্দুল মান্নান বলেন, ‘বাদ যাবে না কেউ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রকল্পটির ডিজাইন করা হয়েছে। আর এ প্রকল্পের নাম স্বয়ং প্রধানমন্¿ী দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে শহুরে দরিদ্র জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হবেন। তিনি প্রকল্প বাস্তবায়নে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading