সেরা ৪ ক্যামেরা ফোন

সেরা ৪ ক্যামেরা ফোন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৫

স্মার্টফোন এখন অনেক কিছু। অনেক কাজ করে দেয়। বলা যায়, পার্সোনাল সেক্রেটারি। এর সব কাজের মধ্যে অন্যতম বড় কাজ ছবি তুলে দেওয়া। খারাপ লাগা, ভাল লাগা মুহূর্তকে চিরদিনের জন্য ডিজিটাল আয়ু এনে দেয় মোবাইল ক্যামেরা। সেই সঙ্গে সেলফি তো আছেই। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সেলফি ক্রমেই একটি ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। আর তাই সকলেই ফোন কিনতে গেলে সেলফি ক্যামেরার উপরেই গুরুত্ব দিচ্ছে বেশী।

দেখে নেওয়া যাক সেরা চার সেলফি ক্যামেরা ফোন:

স্যামসং গ্যালাক্সি নোট ৯: সেলফি ক্যামেরা ফোনের কথা বললেই প্রথমেই আসে স্যামসং গ্যালাক্সি নোটের কথা। গ্যালাক্সির নোট ৯ এ রয়েছে ভাল সেলফি ক্যামেরা। রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যার ফলে ব্যবহারকারীরা পরিষ্কার সেলফি তুলতে পারবে। শুধু ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নয় রয়েছে ৬.৪ ইঞ্চি বড় ডিসপ্লে আর ১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।

রেডমি ৭: সেলফি প্রেমীদের কাছে রেডমি ৭ যথেষ্ট প্রশংসিত। কেননা, এতে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ফ্রন্ট ক্যামেরা। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মোড যার ফলে ব্যবহারকারীরা বিভিন্ন ভাবে এবং বিভিন্ন সময়ে সেলফি তুলতে পারবে।

ওয়ানপ্লাস ৭ প্রো: এতে রয়েছে ১৬ এমপি পপ আপ ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে রয়েছে ১২৮ জিবি র্যাম। যার ফলে ব্যবহারকারীরা বেশ ভাল সেলফি তুলতে পারবে।

ওয়ানপ্লাস ৭: এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে ৫ এমপি সেন্সর ও ডেপ্ত অফ ফিল্ড এফেক্ট। রয়েছে এফ২.০ অ্যাপারচার সঙ্গে ওয়াটার ড্রপ নচ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading