সুন্দরগঞ্জে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার পলাতক-১
উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ অক্টোবর ২০১৯ । ১৯ঃ২৫
রংপুর জেলার এক হেরোইন ব্যবসায়ী সুন্দরগঞ্জ থানাধীন তারাপুর ইউনিয়নের জিগারতল নামক ঘগোয়া গ্রামের মিজানুর রহমান দ্বিমূখী দাখিল মাদ্রাসার গেটের সামন থেকে হেরোইন বিক্রয় কালে সুন্দরগঞ্জ থানা পুলিশ ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মামলা সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের পীরগাছা থানার তাম্বুলপুর গ্রামের এমদাদুল হকের ছেলে রুবেল মিয়া (৩০), ৩২ পুরিয়া যাহার আনুমানিক মূল্য ৪৮,৭৫০/- (আট চল্লিশ হাজার সাত শত পঞ্চাশ টাকা) হেরোইনসহ মাদকদ্রব্য অভিযান চালাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার-ইন-চার্জ এস.এম আব্দুস সোবাহান-এর নেতৃত্বে এস.আই সেলিম রেজা, এ.এস.আই এ.কে.এম শাহিন সঙ্গীয় ফোর্সসহ রুবেল মিয়াকে গত ২৯-১০-২০১৯ইং তারিখ সময় দুপুর ০৩.০৫ ঘটিকায় গ্রেফতার করেন। তাত্ক্ষণিকভাবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজার মিয়ার ছেলে তেয়ানী মনিরাম গ্রামের চাঁন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। যাহার মামলা নং-৪৭/১৯, তাং-২৯/১০/২০১৯ইং।

