বাগদাদিকে হত্যার অভিযান স্যাটেলাইট ভিডিও প্রকাশ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার মার্কিন অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ধূসর বর্ণের ওই ভিডিওতে দেখা যায় বাগদাদির গোপন আস্তানায় মার্কিন সেনারা গুলি চালাতে চালাতে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রবিবার দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। তবে স্বাধীন কোনও সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে। এরপর ট্রাম্প জানান, বাগদাদি হত্যা অভিযানের ভিডিওর একাংশ প্রকাশ করার কথা ভাবছেন তিনি। দাবি অনুযায়ী হোয়াইট হাউসে বসে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তিতে ধারণকৃত অভিযানের লাইভ ভিডিও দেখেছেন তিনি, তাকে ‘সিনেমার মতো উপভোগ্য বলেছেন তিনি। ইরাকের পক্ষ থেকেও বাগদাদির বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে সেখানে অভিযানের ঘটনাটি স্পষ্ট হয়নি।

