আ.লীগে অনুপ্রবেশকারী ১৫০০, প্রধানমন্ত্রীর তালিকা

আ.লীগে অনুপ্রবেশকারী ১৫০০, প্রধানমন্ত্রীর তালিকা

উত্তরদক্ষিণ অনলাইন । শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ । ১৮ঃ৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যে তালিকা তৈরি করেছেন, সেখানে ১৫০০ জনের মতো নাম রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এক্ওস সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন। তাতে দেড় হাজার জনের নাম রয়েছে। আগামী সম্মেলনের মধ্য দিয়ে এসব অনুপ্রবেশকারী তথা বিতর্কিত ও অপকর্মকারী লোকজন যাতে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে না আসতে সেজন্য তালিকাটি বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারা রয়েছে ওই তালিকায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘অনুপ্রবেশকারীদের’ পরিচয় তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, “সাম্প্রদায়িক শক্তি থেকে যারা আসে, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত ভূমি দস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ-  এরাই অনুপ্রবেশকারী।

“যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা দলের নেতৃত্বে আসতে পারে। সাম্প্রদায়িক অপশক্তি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের ‘ক্লিন ইমেজের’ লোকও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নয়, তাদেরও আমরা স্বাগত জানাই।”

সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিতর্কিতরা স্থান করে নিতে না পারে, সেজন্য এসব ব্যক্তিদের একটি তালিকা করেছে আওয়ামী লীগ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading