মানবিক সাহায্য সংস্থার সৈয়দপুরে ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
উত্তরদক্ষিণ অনলাইন । ১ নভেম্বর ২০১৯ । ১৮ঃ১০
নীলফামারীর সৈয়দপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থা। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে কামারপুকুরস্থ্য সংস্থার নিজস্ব কমিউনিটি বেইজড রিসোর্স সেন্টারে মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার কামারপুকুর শাখা ভবন উদ্বোধন ও শিক্ষা বৃত্তি প্রদান করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথোরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমেলন্দু মুখার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবিক সাহায্য সংস্থার সহকারী পরিচালক স্বপনা রেজা।
ওই দিন মোট ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে ১৮ লক্ষ ৯ হাজার ৬শত টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিশাল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র জাকির হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জোনাল ম্যানেজার অনিমেশ কুমার আচার্য, এরিয়া ম্যানেজার মুনসুর রহমান, সমৃদ্ধি সমন্বয়কারী রিয়াজুল ইসলাম, কামারপুকুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও সিবিআরসি ম্যানেজার ইকবাল হোসেন।
মানবিক সাহায্য সংস্থা ২০০৫ সাল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এখন পর্যন্ত ১হাজার ৭৬ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ৪৮ লক্ষ ৬৫ হাজার ৪শত টাকা বৃত্তি প্রদান করেছে। এছাড়া সংস্থাটি দারিদ্র বিমোচন করতে দেশব্যাপী নানামূখী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

