বঙ্গবন্ধু গোল্ডকাপ ৬ দল নিয়েই করতে চায় বাফুফে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ৬ দল নিয়েই করতে চায় বাফুফে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:১২

গত আসরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৬ দল নিয়ে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাহী কমিটির সভায় এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ৪ দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। তবে জাতির জনকের নামের টুর্নামেন্ট মাত্র চারটি দল নিয়ে হবে সিন্ধান্তের পর সমালোচনার তীরও ছুটেছে বাফুফের দিকে। ২১ থেকে ২৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাফুফে। বাকি আছে ২২ দিন। কিন্তু এখনো দলের সংখ্যা নিয়ে দ্বিধাদ্বনে্দ্ব তারা। দল বাড়লে সংখ্যা কয়টা হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন বাফুফে কর্মকর্তারা। তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, তারা ৬ দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হবে। বাফুফের হাতে দল এখন চারটি। বাংলাদেশ, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা ও ভুটান। আরো তিনটি দলের মধ্যে থেকে দুটি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর আছে যোগাযোগের তালিকায়। এর বাইরেও নাকি দল আছে যাদের চেষ্টা করলে পাওয়া যেতে পারে। বাফুফে যখন দল চারটি থেকে ছয়টি করার চেষ্টা করছে তখন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে-স্পোর্টস থেকে দাবি তোলা হয়েছে কয়েকদিন পিছিয়ে দেয়ার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading