কৃষি ব্যাংকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি সংরক্ষণ

কৃষি ব্যাংকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি সংরক্ষণ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:১১

১৯৭৩ সালের ২১ মে কৃষি ব্যাংকের শততম শাখা উদ্বোধন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্রে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ঐতিহাসিক উক্তি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য গত ২৮ অক্টোবর ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের হাতে তুলে দেন সংগ্রাহক ও গবেষক নজরুল ইসলাম বশির। প্রকাশিত ক্রোড়পত্রে বঙ্গবন্ধু উল্লেখ করেন- ‘বিধ্বস্ত বাংলার পুনর্গঠনের কাজ এগিয়ে চলেছে। স্বাধীনতা সংগ্রামের চেয়ে দেশ গড়ার সংগ্রাম আরও কঠিন। আজকের শপথ হবে আমাদের দেশ গড়ার সংগ্রাম। দেশ গড়ার সংগ্রাম হবে বাংলার গ্রামেগঞ্জে, খেতে-খামারে। এদেশকে গড়তে হলে ফসল ফলাতে হবে, কল-কারখানায় উত্পাদন বাড়াতে হবে, দুর্নীতি, স্বজনপ্রীতির মনোভাব বর্জন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমগ্র জাতিকে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।’ বঙ্গবন্ধুর আশা পূরণে সক্ষম হয়েছেন দাবি করে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, ১৯৭৩ সালে ব্যাংকের শাখার সংখ্যা ছিল ১০০টি। আজকে শাখার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮টিতে। বেড়েছে ঋণের পরিমাণ। বর্তমানে ব্যাংকের সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৩৪ লাখ। শস্য ঋণের পাশাপাশি মত্স্য চাষ, গবাদি পশু পালন, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে উত্পাদন বৃদ্ধি ও কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা পালন করছে কৃষি ব্যাংক। আমরা চেষ্টা করছি, আমাদের ঋণ ও ব্যাংকিং সেবাসমূহ আরও

বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading