চার ভাঁজ করা যাবে স্যামসাং ফোল্ডেবল

চার ভাঁজ করা যাবে স্যামসাং ফোল্ডেবল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৩৩

বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। আর এ বাজারে এবার নতুন চমক দেখাল স্যামসাং। প্রতিষ্ঠানটি এমন ধরনের ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে যেটিকে চার ভাঁজ করা যাবে! অর্থাত্ ফোল্ডেবল ফোনটিকে আবার ফ্লিপ ফোনের মতো ভাঁজ করা যাবে,-খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বড় পর্দায় ভিডিওটি দেখানোর সময় স্যামসাং মোবাইল যোগাযোগ বিভাগের ফ্রেইমওয়ার্ক আরঅ্যান্ডডি গ্রুপের প্রধান স্যালি হাইসুন জিওং বলেন, ‘ফোল্ডেবল প্রযুক্তির দারুন ব্যাপার হলো এটি এমন ছোট আকারেরও হতে পারে।’ দর্শকের করতালির মাঝে জিওং বলেন, ‘অসাধারণ, তাই নয়?’ বর্তমানে বিশ্বজুড়েই কিছুটা ঝিমিয়ে পড়েছে স্মার্টফোন বাজার। এরই মধ্যে ৫জি ফোন এবং দুই হাজার মার্কিন ডলারের ফোল্ডেবল স্মার্টফোন দিয়ে অ্যাপল এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর চেয়ে কিছুটা এগিয়ে গেছে স্যামসাং। ফোল্ডেবল ফোনের নতুন নকশায় দেখা গেছে ডিভাইসটি উল্লম্বভাবে মাঝ বরাবর ভাঁজ হয়। ‘আমরা সম্পূর্ণ নতুন যে আকার নিয়ে কাজ করছি তা শুধু সহজে পকেটে রাখাই যাবে না, আপনি যেভাবে ফোন ব্যবহার করতে অভ্যস্ত তার ধারণাই পাল্টে দেবে,’ বলেন জিওং। আগের সপ্তাহেই চীনে ফোল্ডেবল স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু করেছে হুয়াওয়ে। আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে চীনে বাইরে মেইট এক্স ডিভাইসটির বিক্রি কম হবে বলেই ধারণা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading