আসছে অ্যাপল কার্ড

আসছে অ্যাপল কার্ড

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৩৫

আইফোন কেনার জন্য অ্যাপল ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আসছে, তবে আপাতত তা শুধুমাত্র আমেরিকার জন্য। এ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে এই অ্যাপল কার্ড। এই কার্ডের বড় সুবিধা হলো এর সাহায্যে ২৪ মাসের সহজ কিস্তিতে কেনা যাবে আইফোন। আর ২৪ মাসের কিস্তিতে লাগবে না কোনো ইন্টারেস্ট। তাছাড়া যারা এককালীন মূল্য পরিশোধ করবে তারা পাবে ৩% ক্যাশব্যাক। এছাড়াও আইফোনের অন্যান্য সার্ভিসও নেয়া যাবে এই কাডের্র মাধ্যমে। যুক্ত করা যাবে ওয়ালেট অ্যাপের। আইফোনের কোয়ার্টার পারফরম্যান্স ঘোষণার অনুষ্ঠানে জানানো হয় এই তথ্য।

অ্যাপলের সিইও টিম কুক জানান, আইফোনের নতুন ফোন আপগ্রেড প্রোগ্রামের অংশ হিসেবে আনা হচ্ছে অ্যাপল কার্ড। তার মতে, ‘আমেরিকার সবচেয়ে সাফল্যপূর্ণ ক্রেডিট কার্ড উদ্বোধনের মধ্যে একটি হবে এই অ্যাপল কার্ড’। এই কোয়ার্টারে আয় বাড়লেও কমেছে আইফোনের বিক্রি। আয় বেড়েছে অ্যাপলের অন্যান্য সেবা খাত থেকে। অ্যাপলের এই কার্ডের সাফল্যের উপর নির্ভর করবে তাদের ফিনান্সিয়াল অবস্থা। কেননা আইফোনের বিক্রি এমনিতেই কমে গেছে, যার বড় কারণ আইফোনের দাম। এখন বেশিরভাগ ফোনের দাম আকাশ ছোঁয়া। ফলে সাধারণ মানুষ আইফোন কিনতে পারছে না। এর ফলে সরাসরি প্রভাব পড়ছে কোম্পানির আয়ে। তাই এবার সাধারণ গ্রাহক টানতে আইফোন কিস্তির আশ্রয় নিয়েছে। আর তারই প্রয়াস হিসেবে আসছে অ্যাপল কার্ড। কিস্তি সুবিধা থাকলে ফোনের বিক্রি বেড়ে যাবে। একই সাথে ক্রেডিট কার্ড সেবা খাত থেকেও করা যাবে আয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading