আবুধাবিতে যাচ্ছেন শাকিব

আবুধাবিতে যাচ্ছেন শাকিব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৫০

আগামী ১৪ নভেম্বর আবুধাবিতে বসছে ‘টি-টেন’ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসর। বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ আয়োজিত এর উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উপমহাদেশের সব জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে রয়েছে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, বলিউডের এই সময়ের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি, দক্ষিণ ইন্ডিয়ার সুপার মডেল ও অভিনেত্রী পার্বতী নয়া ও মামোত্তি।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। এ ব্যাপারে উচ্ছ্বাসিত শাকিব খান। তিনি বলেন, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড। কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। সেখান থেকে থেকে আমার সঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করে। ওই কোম্পানির ৪-৫ ম্যানেজার বাংলাদেশে এসে আমার সঙ্গে মিটিং করে। আমি ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র অতিথি হয়ে সেখানে পারফর্ম করবো। শাহরুখ খান পারফর্ম না করলেও তিনি সেখানে থাকবেন বলে জানান শাকিব খান। তিনি বলেন, একাধিক গানে পারফর্ম করবো। সেখানে বাংলা গানের সঙ্গে বলিউডের গানও থাকতে পারে। অনেক বড় আয়োজন। তারা আমাকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে সম্মান দেখিয়ে সেখানে আমন্ত্রণ জানিয়েছে। আবুধাবির উদ্দেশে আগামী ১২ নভেম্বর রাতের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন শকিব। আর দেশে ফিরবেন ১৬ নভেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading