ন ডরাই আসছে ২৯ নভেম্বর

ন ডরাই আসছে ২৯ নভেম্বর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৫৫

একজন নারী সার্ফারের জীবন থেকে উত্সাহিত হয়ে স্টার সিনেপ্লেক্স নির্মাণ করেছে তাদের প্রথম ছবি ‘ন ডরাই’। যার যার অর্থ ‘ভয় পাই না’। তানিম রহমান অংশুর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মডেল সুনেরা বিনতে কামাল। ছবিটির পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ছবিটি। সবারই প্রশ্ন ছিল, কবে মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’। অবশেষে জানা গেল উত্তর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। তিনি জানান, খুব শীঘই সেন্সর বোর্ডে জমা পরবে ‘ন ডরাই’। এরপরই প্রচারণায় নামবে পুরো টিম। সারাদেশ ব্যাপী মুক্তি দেয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি। সিনেমাটি প্রসঙ্গে সুনেরাহ বিনতে কামাল বলেন, সিনেমায় আমি একদম নতুন। ছোটবেলা থেকে আমার অভিনয়ের শখ ছিলো। এবার সেটা প্রামাণ পেলো। সিনেমাটি করতে গিয়ে নারী সার্ফার নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শকদের সিনেমাটি ভালো লাগবো। সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading