বিশেষ সম্মাননায় রেজওয়ানা চৌধুরী বন্যা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৭
আইসিসিআর এলামনাই এওয়ার্ড পাচ্ছেন দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী শুক্রবার (১৫ নভেম্বর) তার হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন সংক্ষেপে যা আইসিসিআর নামে পরিচিত। অনুষ্ঠানটি রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার প্রতিষ্ঠান সুরের ধারার ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের পরিবেশনাও থাকবে। রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পাওয়া সঙ্গীতশিল্পী। এছাড়া অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক।

