বড়পর্দায় শ্যামল মাওলা

বড়পর্দায় শ্যামল মাওলা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

উত্তরদক্ষিণ বিনোদন ষ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। ইতমধ্যেই অভিনয় করেছেন কয়েকশ নাটকে। এছাড়াও তার দেখা মেলে বিজ্ঞাপনে। এবার পালা বড়পর্দার। গত এপ্রিলেই জানিয়েছিলেন সিনেমাতে অভিনয় করার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। চলছিল কথাবার্তাও। সেই কথাবার্তাই এবার পরিণত হয়েছে।

‘এনকাউন্টার’ শিরোনামের একটি ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। যদিও ‘গেরিলা’ শিরোনামের একটি ছবিতে এর আগেও কাজ করেছিলেন তিনি। তবে সেটি ছিল পার্শ্ব চরিত্র। সেদিক থেকে ‘এনকাউন্টার’ই তার প্রথম ছবি। ছবিটিতে সিয়াম চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শিবা আলী খান। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। এরই মধ্যে ছবিটির ৮০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।

ছবিটিতে দেখা যাবে, নেশা ও মাদকে আক্রান্ত সারা দেশ। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও কোনো সমাধান মিলছে না। কতিপয় অসাধু মানুষ এই অন্ধকার সম্রাজ্যের পেছনে কলকাঠি নাড়ে। এদেরই একজন হলদি মাখন। ইয়াবা থেকে শুরু করে সব মাদকের সম্রাট সে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নির্বিঘ্নে মাদক সম্রাজ্য পরিচালনা করে হলদি মাখন। আর এই কাজে হলদি মাখনের মূল ভরসা সিয়াম নামের এক যুবক। ঘটনাচক্রে গার্মেন্টসকর্মী খুশির সঙ্গে পরিচয় হয় সিয়ামের। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় এর কাহিনী লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর। ছবিটি আসছে বছর শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading