বাংলাদেশে ডিজিটাইজেশনে অগ্রগতি – বিশ্বব্যাংকের প্রশংসা

বাংলাদেশে ডিজিটাইজেশনে অগ্রগতি – বিশ্বব্যাংকের প্রশংসা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:৩৩

গত এক দশকে বাংলাদেশের ডিজিটাইজেশনের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে সফররত বিশ্বব্যাংক প্রতিনিধিদল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বিশ্বব্যাংকের ১২ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত বৈঠকে তারা এ প্রশংসা করেন। গতকাল সোমবার (০৪ নভেম্বর) আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক আজ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, একদশক পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ তথা রূপকল্প-২০২১ ঘোষণা করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে চারটিঁ স্তম্ভ, মানব সম্পদ উন্নয়ন, কানেক্টিভিটি, ই-গভর্নেন্স ও আইটি ইন্ডাট্রি প্রমোশন বাস্তবায়নে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বটম-আপ পদ্ধতি অনুসরণ করে তৃণমূল থেকে ডিজিটাজেশনের যাত্রা শুরু হয়। তিনি বলেন, প্রথমে গ্রামে বসবাসকারী মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়ার জন্য সারাদেশে সাড়ে ৪ হাজার এর বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়। সরকার ইতোমধ্যে ৩৭৯টি সেবা ডিজিটাইজ করেছে। এসব সেবা মানুষ অনলাইনে গ্রহণ করছে। আগামী ৫ বছরের মধ্যে সকল সেবা ডিজিটাইজ করা হবে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদের উদ্দেশ্যে পলক বলেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেন্টিভিটি পৌছে দেয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading