সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

বর্তমান ক্রিকেট অঙ্গনে বিরাজ করছে এক থমথমে অবস্থা। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) দেওয়া শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। যার কারণে ফলে সব ধরনের ক্রিকেট থেকে আগামী ১ বছর দূরে থাকবেন তিনি। এই নিষেধাজ্ঞার মধ্যেই একটি ভালো খবর পেলেন সাকিব। জায়গা পেয়েছেন সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে। এই একাদশ সাজিয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। ২০০৫ সালে যাত্রা শুরু করে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টি। গত ১৫ বছরে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিভিন্ন সময়ে যারা মাঠ মাতিয়েছেন তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজিয়েছে ক্রিকট্র্যাকার। তালিকায় সাকিব আল হাসানরে পাশাপাশি আছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান ও ইন্ডিয়ান দলপতি বিরাট কোহলি। সাবেক ও বর্তমান তারকাদের নিয়ে সাজানো একাদশে ইন্ডিয়ার আছেন দু’জন, পাকিস্তানের আছেন তিনজন, বাংলাদেশ-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড ও আফগানিস্তানের একজন করে জায়গা পেয়েছেন। তবে সেই একাদশে জায়গা ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার। নেই টি-টোয়েন্টির ‘পাওয়ার হাউস’খ্যাত ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারও। টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ: রোহিত শর্মা (ইন্ডিয়া), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ইন্ডিয়া), সাকিব আল হাসান (বাংলাদেশ), ইয়ন মর্গান (অধিনায়ক/ ইংল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), উমর গুল (পাকিস্তান) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading