আইপিএলের থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলের থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১।

বিপিএলে যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে বড় রকমের চমকের কথা বলছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, সেখানে আইপিএল হাঁটছে উল্টো পথে। খরচ কমাতে ২০২০ আইপিএল আসরে উদ্বোধনী অনুষ্ঠানকেই ছেঁটে ফেলছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)! সম্প্রতি মুম্বাইয়ে আইপিএল গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। অতীতে শাহরুখ খান, সালমান খান, পিটবুল, ক্যাটরিনা কাইফদের মতো নামী-দামি তারকারা অংশ নিতেন এ অনুষ্ঠানে। আগামী আসরে তেমন জমকালো অনুষ্ঠান আর থাকছে না। একেকটি উদ্বোধনী অনুষ্ঠান করতে প্রায় ৩০ কোটি রুপির মতো খরচ হয় বিসিসিআইয়ের। এভাবে টাকা ঢালাকে পুরোপুরি অর্থের অপচয় বলে দাবি করেছেন সভায় উপস্থিত কর্মকর্তারা। এক কর্মকর্তার বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। ক্রিকেট যারা পছন্দ করেন, তারা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আগ্রহী নন। আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে খরচ হয় প্রচুর।’ আর দর্শকদের আগ্রহ নেই বলেই উদ্বোধনী নিয়ে আর মাথা ঘামাতে রাজী নন আইপিএলের কর্মকর্তারা। বরং ইন্ডিয়ার বিভিন্ন উন্নয়ন কাজে এই অর্থ ব্যয় করার ব্যাপারে আগ্রহী সবাই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading