বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। গত বুধবার (৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জুনে ৫শ’ ৬৭ টি স্টেশন সম্পন্ন হবে। ২০২২ সালে ৭শ’ স্টেশন হবে। মুন্সীগঞ্জে অত্যাধুনিক ফায়ার ফ্যাকাল্টির কাজ চলছে। ২০ তলা পর্যন্ত উঁচুতে কাজ করতে সক্ষম। নদী মাতৃক দেশ হিসেবে নদী ফায়ার স্টেশনেরও কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল উপজেলায় স্টেশন হচ্ছে। অগ্নিসেনাদের বেতন ১৮ থেকে ১৭ তম গ্রেডে উন্নতি করা হয়েছে। ফায়ার সার্ভিসকে যুগোপযোগী করে তুলতে ৬২ হাজার অগ্নিসেনাকে দক্ষ ভলান্টিয়ারের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে। অগ্নিকাণ্ড ছাড়াও দেশে যে কোন দুর্যোগপূর্ণ অগ্নিসেনা দল পরিস্থিতিতে সহায়ক ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু ফায়ার একাডেমী প্রতিষ্ঠার কাজ চলছে। পরে মন্ত্রী একযোগে সারা দেশে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সকাল সোয়া দশটায় রূপগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনে এসে পৌঁছান। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করেন। এ সময় প্যারেড ও গার্ড অফ অনারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। অগ্নি-দুর্ঘটনা নিয়ন্ত্রনের বিভিন্ন কলা-কৌশলের প্রদর্শন করা হয়। গত তিন বছরে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ২০ জনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা পদক ও বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে নিহত ফায়ারম্যান সোহেল রানাকে মরণোত্তর পদক প্রদান করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading