হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন নওয়াজ শরিফ

হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন নওয়াজ শরিফ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২৪

হাসপাতালে থেকে ছাড়া পেয়ে নিজ বাসভবনে উঠেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই সপ্তাহ চিকিত্সাধীন থাকার পর গত বুধবার জাতি উমরা রাইন্দকে নিজ বাসভবনে উঠেন তিনি। তার সঙ্গে ছাড়া পেয়েছেন মেয়ে মরিয়ম নওয়াজও। গত ২২ নভেম্বর তার প্লাটিলেট মারাত্মকভাবে কমে গিয়ে ২ হাজারে দাঁড়ায় নওয়াজ শরীফের। এরপর লাহোরের সরকারি হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী নওয়াজ। একই হাসপাতালে চিকিত্সা হচ্ছিলো তার মেয়ে মরিয়ম নওয়াজের। তিনিও নওয়াজ শরীফের সঙ্গে বাড়িতে উঠেছেন। চিকিত্সা জন্য গত সপ্তাহে নওয়াজ শরিফকে আট সপ্তাহের জামিন মঞ্জুর করে ইসলামাবাদ হাইকোর্ট। তিনি সাত বছরের কারাদণ্ডে আছেন। এছাড়া চলতি সপ্তাহে জামিন পেয়েছেন মরিয়ম নওয়াজও। চৌধুরি চিনিকলের মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত তিনি  মরিয়ম জানান, নওয়াজ শরিফের বাসায় বিশেষ একটি মেডিক্যাল টিম অবস্থান করছে। তারা ২৪ ঘণ্টাই সাবেক প্রধানমন্ত্রীর দেখাশোনা করবেন। তবে নওয়াজ শরীফের তিনবার চিকিত্সা করা মেডিক্যাল বোর্ড তাকে চিকিত্সারজন্য বিদেশে নিয়ে যাওয়ার পরমার্শ দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading