মহা-বিপদ সংকেতঃ মোংলা-পায়রা বন্দরে ১০ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর

মহা-বিপদ সংকেতঃ মোংলা-পায়রা বন্দরে ১০ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১০:৩৪। আপডেট ০২ঃ০৪

ঘুর্ণিঝড় বুল্বুলের কারণে মহা-বিপদ সংকেত বেড়েই চলেছে। প্রবল বেগে আগ্রসরমান ঘুর্ণিঝড় বুলবুল-এর কারণে মোংলা
ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত এবং চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহা-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে

প্রায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় বুলবুল। বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের দিকে অগ্রসরমান ঘূর্ণিঝড়টি মোকাবেলায় আবহাওয়া অধিদপ্তরের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস শনিবার সকালে সঙ্কেত বাড়ানোর এই তথ্য গ্ণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অতিপ্রবল এই ঘূর্ণিঝড়টি আজ শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। ঘণ্টায় দেড়শ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বুলবুল সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় শনিবার দুপুর থেকে ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

পটুয়াখালীসহ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে সকাল থেকেই বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে আগের মতোই ৪ নম্বর সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়টি শনিবার সকাল ৯টায় মোংলা থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পায়রা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেতের আওতায় রাখা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর থাকবে ৯ নম্বর বিপদ সঙ্কেতের আওতায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় অতিক্রমকালে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাগুলো এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারিবর্ষণসহ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘুর্ণিঝড় বুলবলের গতিপথঃ স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহিত চিত্র

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading